RI

* সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব শুরু হয় জুলাই মাস থেকে শেষ হয় জুন মাসে।

* যে মাসের বেতন থেকে এর চাঁদা কাটা হবে জমা হবে পরের মাসে। যেমন জুন মাসের বেতন থেকে কাটলে তা জিপিএফ এর জুলাই থেকে কর্যকর হবে।

* যে মাসে লোন হিসেবে টাকা তোলা হবে সেই মাস থেকেই উত্তোলিত টাকার সুদ বাদ যাবে।

*  প্রতি মাসের বেতন থেকে লোনের কিস্তি বাবদ জিপিএফ ফান্ডে  যে টাকা প্রদান করা হবে তার সুদ ও জিপিএফ এর চাঁদার মত প্রাপ্ত হবেন। অর্থাৎ জিপিএফ ফান্ডে তখন জমা হবে মাসিক চাঁদা+মাসিক কিস্তি এবং উভয়টি থেকেই সুদ পাওয়া যাবে।

* যে মাসের বেতন থেকে কিস্তি বাবদ জিপিএফ ফান্ডে জমা হবে তার পরের মাস থেকে সুদের হিসাব কর্যকর হবে।

১২ মাস মাসিক চাঁদার হার সমান এবং কোন লোন নেই এমন উদাহরণ

উদাহরণ-১ (সরল হিসাব):

একজন ব্যক্তি প্রতি মাসে জিপিএফ ফান্ডে ১০০০০ টাকা করে রাখেন। তার প্রারম্ভিক জের ৬৯৩৮২২ টাকা। তিনি কোন টাকা প্রত্যাহার বা লোন করেননি। সুদ সহ বর্তমান স্থিতি কত হবে ?

সমাধান: GPF Calculator-1 দ্বারা সামাধান করলে নিম্নরূপ ফলাফল পাওয়া যাবে।

মাসিক চাঁদার হার সমান নয় অথবা লোন নেওয়া রয়েছে এমন  উদাহরণ

উদাহরণ-২ (জটিল হিসাব): একজন ব্যক্তি ১২ মাস একই হারে চাঁদা দেননি। তিনি জিপিএফ ফান্ড থেকে টাকা তুলেছেন এবং মাসিক কিস্তিতে তা পরিশোধ করতে থাকেন। তার বিস্তারিত তথ্য নিম্নরূপ-

* তার প্রারম্ভিক জের অর্থাৎ গত বছরে স্থিতি ছিল ৪১১৬১৪.৬২ টাকা।

* লোন বাবদ উত্তোলন করেছেন ৩২৯০০ টাকা।

* লোনের টাকা উত্তোলন করেছেন  ফেব্রুয়ারী মাসে

* প্রতি মাসে বেতন হতে কিস্তি বাবদ জমা দেন ৬৮৫৫ টাকা

* কিস্তি দেওয়া শুরু করেন ফেব্রুয়ারী মাসের বেতন থেকে

* মাসিক চাঁদার পরিমাণ নিম্নরূপ